ঢাকা

‎বিগত দিনে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ায় হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

 লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিগত দিনে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার জন্য যা যা করা দরকার তা করা হয়েছে।  ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে। এতে আমাদের সাধারণ শিক্ষাকে বিপর্যয়ে নিয়ে আসছে। 


আমরা যখন স্কুলে পড়তাম তখন বাহিরে থেকে পা দেখা যেতো, কিন্তু শিক্ষার মান, ছাত্রদের মান অনেক উন্নত ছিলো। এখন   অবকাঠামোর উন্নতি হয়েছে,  পা দেখা যায় না, কিন্তু ভিতরের মানটা পরিবর্তন হয়েছে। এটা কিন্তু শুধু শিক্ষকদের দোষ না, ক্রুটিপূর্ব শিক্ষা ব্যবস্থার কারণে এ পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি যুগোপযোগী না করা যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে।

‎শনিবার (১৬মে) দুপুরে লক্ষ্মীপুর-২ আসনের সদর অংশের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
‎খিলবাইছা জিএফ ইউনিয়ন কলেজ হলরুমে আয়োজিত সভায় শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানিক নানান বিষয় তুলে ধরেন।
‎এমপি আবুল খায়ের ভূঁইয়া আরো বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর নেতৃত্ব দিতে হবে শিক্ষকদের। কারন তাদের সামাজিক গ্রহনযোগ্যতা আছে। সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে না তুললে মাদক ও কিশোর গ্যাং বন্ধ করা যাবে না। সরকারের এতো পুলিশ নেই যে প্রত্যেক এলাকায় এলাকায় পাহারা দেবে। তাই শিক্ষকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

‎পালেরহাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিপু, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাবেক সভাপতি আবদুল করিম ভূঁইয়া মিজান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম বুলবুল, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, জেলা  যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, খিলবাইছা জিএফ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু ইউসুফ, মাহবুবুর রশীদ চৌধুরী, আবদুর রশীদ প্রমুখ।



কমেন্ট বক্স