ঢাকা

তিন দিনব্যাপী চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

চীন ও রাশিয়া জাপান সাগরে তিন দিনব্যাপী যৌথ নৌ-মহড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাব বলয়ের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ মহড়া চালাচ্ছে দুই দেশ। এতে দেশ দুটির মধ্যে জোটগত সম্পর্কেরও বহিঃপ্রকাশ।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায়, ‘জয়েন্ট সি-২০২৫’ শীর্ষক এ মহড়া শুরু হয়েছে রাশিয়ার উপকূলীয় শহর ভ্লাদিভস্তকের নিকটবর্তী জলসীমায়। তবে এটি জাপান সাগরের অন্তর্ভুক্ত এলাকা। মহড়ায় উভয় দেশের নৌবাহিনী যৌথভাবে সাবমেরিন উদ্ধার, নৌযান ডুবি প্রতিরোধ, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলনসহ সামুদ্রিক যুদ্ধ কৌশল চর্চা করবে। এতে দু’দেশের বিভিন্ন প্রকারের যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

এ মহড়ার সূচনা হয় ২০১২ সালে এবং এরপর থেকে প্রতিবছর এই যৌথ মহড়া আয়োজন করছে দুই দেশ। জাপান সাগরে এই মহড়ার পরিপ্রেক্ষিতে গত মাসে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বার্ষিক প্রতিবেদনে চীন-রাশিয়া সামরিক সহযোগিতা বাড়ায় নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেছে। তবে রুশ নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট সম্প্রতি জানিয়েছে, এই মহড়া প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়-এমনটাই জানিয়েছে ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদ ও বিশ্লেষণ পোর্টাল।

সূত্র: আল-জাজিরা



কমেন্ট বক্স