ঢাকা

ঝটিকা মিছিলের পরিকল্পনা, আ. লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে রোবাবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে এক বার্তায় জানিয়েছে ডিএমপি।

ডিএমপি বলছে, ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী আরও ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


তবে গ্রেপ্তারদের নাম পরিচয় ঢাকার পুলিশ প্রকাশ করেনি।

ঢাকার আকাশে এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা করার অভিযোগে রোববার আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল পুলিশ।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঝটিকা মিছিল বের করছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা।


ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্প্রতি ১৩ নভেম্বর দলীয় ‘লকডাউনের’ মত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

এরমধ্যে দলটির নেতাকর্মীদের ধারাবাহিক গ্রেপ্তার অভিযানের মধ্যে এবার ৩৪ জনকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।



কমেন্ট বক্স