ঢাকা

বিজয় দিবসে অস্থিরতার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিজয় দিবস-২০২৫ উদযাপনের সময় কোনো অস্থিরতা বা নাশকতার সম্ভাবনা নেই। বুধবার দুপুরে সচিবালয়ে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা দেখা যায়নি। বিজয় দিবসেও কোনো সমস্যা হবে না। আগের বছর যেভাবে উদযাপন হয়েছে, এবারও তেমনই হবে। বরং আয়োজন আরও সুসংহত হবে। তবে গতবার যেমন প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।”


তিনি আশা প্রকাশ করেন, “জাতীয় বিজয় দিবস যেন সবাই ভালোভাবে উদযাপন করতে পারে।”


একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া এবং পরবর্তীতে ছেড়ে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এটা আপনার কাছে প্রথম শুনলাম। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।” অপরাধ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “আগে আমি বিষয়টি দেখব।”




কমেন্ট বক্স