ঢাকা

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান, অনুমতি দিলেন বিভাগীয় কমিশনার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান


গণমাধ্যমকে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি দেওয়া হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এই সংক্রান্ত অনুমতিপত্র পাঠান।


শায়রুল কবির জানায়, চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেনের মাধ্যমে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য (দফতর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী চিঠিটি গ্রহণ করেছেন।





কমেন্ট বক্স