ঢাকা

৫০০ টাকার বিরোধে বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মিরর নিউজ মিরর নিউজ
বরগুনা প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামে মাত্র পাঁচশত টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার গাজীর জামাই আল-আমিনের সঙ্গে পাশের বাড়ির এলাচ খলিফার নাতি ফয়সালের এক হাজার টাকা লেনদেন ছিল। এর মধ্যে পাঁচশত টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে বিচার সালিশের চেষ্টা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাবিব গাজী, আনোয়ার গাজী ও হেমেলা বাড়ির পাশের বিলে গরু আনতে গেলে ফয়সালসহ খলিফা পরিবারের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্বজনরা উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদের চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং দা ও ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আহতরা হলেন— হাবিব গাজী, আনোয়ার গাজী ও হেমেলা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— রিপন, শিপন, রুবেল, ফয়সাল, এলাচ খলিফা, শফিক, মনিকা ও নুরজাহান।

ঘটনার খবর পেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “মাত্র পাঁচশত টাকার জন্য এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স