ঢাকা

পাবনায় ডিবির বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৩ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদিসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি দুইনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল (৭.৬৫ মি.মি.), চার রাউন্ড গুলি (লোডেড অবস্থায়) এবং একটি মোবাইল ফোন।

গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে পাবনা পৌর এলাকার রূপকথা রোডের বোরহান মার্কেটে তার দোকানে অভিযান চালানো হয়। সেখানে আগ্নেয়াস্ত্র তৈরী ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ট্রিগার, ক্লিপ, স্প্রিং, ফায়ারিং পিন, অস্ত্রের ব্যারেল, .২২ বোরের গুলি ও খোসা, একটি একনলা বন্দুকের বডি এবং একটি ড্রিল মেশিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত অস্ত্র ও যন্ত্রাংশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের উল্লেখ থাকলেও বাস্তবে তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র মেরামত, ক্রয়-বিক্রয় ও যন্ত্রাংশ প্রস্তুতের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।

ডিবি পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত মো. আফজাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ, মেরামত ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে Arms Act, 1878 এর 19A/19(f) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।



কমেন্ট বক্স