ঢাকা

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
প্রাথমিকের সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিভিউ করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।


প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে, তাই দ্রুত নিয়োগ দেওয়া জরুরি। পুরো নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। তবে এ প্রক্রিয়া রিভিউ করার কোনো পরিকল্পনা নেই। নিয়োগ কার্যক্রম আগের মতোই চলবে।


তিনি আরও জানান, সম্প্রতি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়, চলমান নিয়োগ প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা হবে না।


এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এজছানুল হক মিলন ইঙ্গিত দিয়েছিলেন যে নিয়োগ প্রক্রিয়া রিভিউ হতে পারে। তবে পরবর্তী সভায় সেই অবস্থান থেকে সরে আসে মন্ত্রণালয়।


প্রতিমন্ত্রী বলেন, শ্রেণিকক্ষ খালি থাকায় দ্রুত শিক্ষক নিয়োগ প্রয়োজন। তিনি দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের ত্রুটি না পাওয়ায় এটির ওপর আস্থা রাখা হয়েছে।


জানা গেছে, গত ৫ নভেম্বর প্রথম ধাপ ও ১২ নভেম্বর দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর আবেদন ও পরীক্ষা শেষে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ৮ ফেব্রুয়ারি।


১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন করেন ১০ লাখের বেশি প্রার্থী, যার মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ শেষ হলেও এখনো যোগদানপত্র দেওয়া হয়নি।


এ অবস্থায় যোগদানের দাবিতে রোববার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আশ্বাস পায়।




কমেন্ট বক্স