ঢাকা

বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
‎সাভারের আশুলিয়ার বাইপাইলে তিন মাসের বকেয়া বেতনের দাবীতে  নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
‎রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানী লিমিটেডের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করে। 
‎বিক্ষোভে আসা শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাস থেকে কারখানার প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছেনা । আবার কোন শ্রমিকের ৩ থেকে ৪ মাসের বেতন আটকা পরে আছে। আমরা  বকেয়া বেতন চাইলে মালিকপক্ষ বেতন পরিশোধের বার বার আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। তাই বাধ্য হয়েই আমরা বেতন আদায়ের দাবীতে সড়ক অবরোধ করেছি।
‎রাতে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্পঅঞ্চল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকদের দাবী বাস্তবায়নে আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে চলে যান।  ঘন্টাখানিক পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়। 
‎এব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে  যোগাযোগের চেষ্টা করেও  কোন মন্তব্য পাওয়া যায়নি। 
‎শিল্পঅঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলতি মাস সহ গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
‎দ্রুত এ সমস্যা সমাধান হয়ে, তারা তাদের বকেয়া বেতন পাবে সেই প্রত্যাশা শ্রমিকদের।



কমেন্ট বক্স